নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ সোম ও মঙ্গলবার উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, নারী নির্যাতন ও যৌতুক মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ মাদক কারবারির কাছ থেকে ২৫৫ গ্রাম গাঁজা ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
থানা সূত্রে জানা যায়, পুলিশ অভিযান চালিয়ে আদালত কর্তৃক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার কেশুরবাগ গ্রামের আবদুর রব খানের ছেলে সেলিম খান (৩৫), নারী নির্যাতন ও যৌতুক মামলার আসামি অমরপুর গ্রামের মমিন উল্যাহর ছেলে শামিম (২৫), নারায়ণপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে আলাউদ্দিন বাবু (২১), পরকোট গ্রামের মহি উদ্দিনের ছেলে মাদক কারবারি মো: সেলিমকে (৪৬) গ্রেফতার করে। এছাড়া দোকান চুরির অভিযোগে নোয়াখলা গ্রামের মনির হোসেনের ছেলে মো: বিপ্লব (২২) ও কুমিল্লার মুরাদনগরের কয়েপাথর গ্রামের মো: সেলিম মিয়ার ছেলে মো: লিটনকে (২০) স্থানীয় জনতা নোয়াখলা গ্রাম থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত ৬ জনকে গত মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।





