মরা গরুর গোশত বিক্রির দায়ে লাকসামে ভ্রাম্যমাণ আদালত এক গোশত ব্যবায়ীকে জরিমানা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১টার দিকে শহরের দৌলতগঞ্জ বাজারের কসাই বিল্লালের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এ সময় প্রায় এক মণ মরা গরুর গোশত জব্দ এবং দোকানটি বন্ধ করে দেয়া হয়।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, শহরের দৌলতগঞ্জ বাজারে মরা গরুর গোশত বিক্রির সংবাদের ভিত্তিতে সকাল ১০টা থেকে বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিল্লালের দোকানে এই গোশতের সন্ধান মেলে। পরে উপজেলা ভেটেরিনারি সার্জন পরীক্ষা করে দেখেন গোশতে পচন ধরেছে। গোশতের রঙ সুন্দর দেখাতে এক ধরনের বিশেষ ক্যামিকেল ব্যবহার করে তারা।
পরে ভ্রাম্যমাণ আদালত দোকানের মালিককে না পেয়ে কর্মচারী আবদুল জলিলকে ৫ হাজার টাকা জরিমানা এবং দোকানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
লাকসামে মরা গরুর গোশত বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
মরা গরুর গোশত বিক্রির দায়ে লাকসামে ভ্রাম্যমাণ আদালত এক গোশত ব্যবায়ীকে জরিমানা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১টার দিকে শহরের দৌলতগঞ্জ বাজারের কসাই বিল্লালের...

