কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর সরকারি কলেজের ছাত্রী তামান্না আক্তার লিজা। কলেজে অধ্যয়নরত অবস্থায় ভালোবেসে বিয়ে করে মাহবুব আলম নামের এক ছেলেকে। স্বামীর ঘরে থেকেই যথাসময়ে ফরম পূরণসহ পরীক্ষার প্রস্তুতিও নেয় মেধাবী তামান্না। পরীক্ষার রুটিন অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয় পদার্থ বিজ্ঞান পরীক্ষা। যথাসময়ে তামান্নার পরীক্ষা কেন্দ্রে পৌঁছার কথা। কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়া হয়নি তার। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে তার ঠিকানা হয়েছে চান্দিনা থানার লাশ ঘরে।
স্বামীর বসতঘরে ফ্যানের সাথে ঝুলে থাকা তামান্নার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এক সন্তানের জননী তামান্নার মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। স্বামীর পরিবারের দাবি আত্মহত্যা আর বাবার পরিবারের দাবি হত্যা। ঘটনাটি ঘটেছে উপজেলার বিচুন্দাইর গ্রামে। তামান্না একই উপজেলার সোনাকান্দা গ্রামের প্রবাসী আবুল কালাম আজাদের মেয়ে। দুই বোনের মধ্যে সে বড়।
মা মাহিনূর আক্তার বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে একাদশ শ্রেণীতে পড়া অবস্থায় ওই ছেলেকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে তামান্না। প্রথমে আমরা তার বিয়ে মেনে না নিলেও চলতি বছরের মার্চ মাসে তার একটি ছেলে হওয়ার পর পারিবারিকভাবে বিষয়টি মেনে নেই আমরা। তারপর থেকে স্বামীর পরিবার যৌতুকের জন্য তামান্নাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতো। বুধবার রাতেও আমার মেয়ে ফোন করে পরদিন পরীক্ষার জন্য দোয়া চায়। সেই সাথে স্বামীর পরিবার টাকার জন্য খুব যন্ত্রণা দিচ্ছে বলে কান্নাকাটি করে সে। তিনি বলেন, পরদিন বৃহস্পতিবার সকালে ওরা আমার মেয়েকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালায়।
এ ব্যাপারে জানতে তামান্নার স্বামী মাহবুব আলমের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে মাহবুবের বাবা জাকারিয়া বলেন, সকালে আমরা কেউ বাড়িতে ছিলাম না। মাহবুবের মা বাড়ি এসে দেখে তামান্না ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আছে।
চান্দিনা থানার এসআই গিয়াস উদ্দিন জানান, পুলিশ দুপুর সাড়ে ১২টায় বিচুন্দাইর গ্রামের মাহবুব আলমের ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করি। স্বামীর পরিবার ও আশপাশের লোকজন বলছে আত্মহত্যা করেছে তামান্না। প্রাথমিক তদন্তেও আত্মহত্যার আলামত পাওয়া গেছে।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
চান্দিনায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ
মায়ের দাবি হত্যা, শ্বশুরবাড়ির দাবি আত্মহত্যা
কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর সরকারি কলেজের ছাত্রী তামান্না আক্তার লিজা। কলেজে অধ্যয়নরত অবস্থায় ভালোবেসে বিয়ে করে মাহবুব আলম নামের এক ছেলেকে। স্বামীর ঘরে থেকেই...





