বাগেরহাটের মোল্লাহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের পর বিয়ে অতঃপর এক মাস যেতে না যেতেই আত্মহত্যা করল এই দম্পত্তি। উপজেলার চড় গাড়ফা পুরনো ফেরিঘাট এলাকার শিমুলের বাড়ি থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও সামান্য ঝগড়া থেকে মান-অভিমান নিয়ে এই আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, মোল্লাহাট উপজেলার চর গাড়ফা গ্রামের কামাল শেখের ছেলে জনি (২০) এবং শারুলিয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে নাহিদা আক্তার (১৬) প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। এক প্রতিবেশী রাশিদা বেগম সকালে শিমুলের ঘরে গিয়ে দেখেন দুই আড়ার সাথে দু’জনের লাশ ঝুলছে। পরে তার ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।