নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে চতুর্থ ধাপে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের ২৬ ডিসেম্বর নির্বাচন হচ্ছে না। চতুর্থ ধাপে বুধবারী বাজার ইউপির নির্বাচন তফসিল থেকে বাদ দেয়ার জন্য মঙ্গলবার নির্বাচন পরিচালনা-২ উপসচিব আতিয়ার রহমান চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর না করা ও তফসিল থেকে বাদ দেয়ার জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সিলেট জেলা নির্বাচন অফিসকে জানান।