কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জের ধরে আট মাস বয়সের শিশুসন্তান ও স্বামী সোহেল রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে শারমিন খাতুন নামে এক গৃহবধূকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর মধ্যপাড়া শালুর মোড় নামক এলাকায় স্বামী সোহেল রানার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতে গ্রামবাসী ওই গৃহবধূকে আটক করে রৌমারী থানায় সোপর্দ করে।
অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাউনিয়ারচর মধ্যপাড়া গ্রামের সাহেব মিয়ার ছেলে সোহেল রানার (২৬) সাথে শৌলমারী ইউনিয়নের বাউসমারী গ্রামের সাহাজুদ্দীনের মেয়ে শারমিন খাতুনের (২০) দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। তাদের ঘরে শান্ত মিয়া নামে (৮ মাস) বয়সের ছেলে সন্তানও রয়েছে। গত কয়েক দিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার সন্ধ্যার দিকে গৃহবধূ শারমিন তার সন্তান শান্তকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। পরে তার স্বামী সোহেল রানা সন্তানকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও সে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে বাবা সোহেল রানা ও সন্তান শান্তকে আহত অবস্থায় উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, গৃহবধূ শারমিন খাতুনের নামে মামলা দিয়ে রোববার সকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
রৌমারীতে স্বামী-সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টা : গৃহবধূ কারাগারে
কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জের ধরে আট মাস বয়সের শিশুসন্তান ও স্বামী সোহেল রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে শারমিন খাতুন নামে এক...





