তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কুড়িগ্রামের যাত্রাপুরে ব্যালট বাক্স ছিনতাই ঘটনায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। রোববার সন্ধ্যার দিকে জেলা সদরের পুরনো শহর থেকে তাকে আটক করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক উপশিক্ষা গ্রন্থাগারবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশের দেয়া তথ্য মতে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বরতরা ফেরার পথে ২৮ নভেম্বর রাতে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেদিন রাতেই ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ওই ইউনিয়নের নিকটতম পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো: শাহজামাল সরকারসহ অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি হিসেবে মাহবুবকে আটক করে পুলিশ।
কুড়িগ্রামে ব্যালট বাক্স ছিনতাই : ছাত্রলীগ নেতা কারাগারে
তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কুড়িগ্রামের যাত্রাপুরে ব্যালট বাক্স ছিনতাই ঘটনায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। রোববার সন্ধ্যার দিকে জেলা...





