সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানসহ দুজনকে আসামি করে মাগুরায় মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট রোকনুজ্জামান।

মঙ্গলবার দুপুরে মাগুরা চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর আদালতে মো: রোকনুজ্জামান এই মামলাটি করেন।

মামলায় মুরাদ হাসানসহ ইউটিউবার মহিউদ্দিন হেলালকে আসামি করা হয়েছে। বিজ্ঞ বিচারক আহম্মদ শারমিন জবানবন্দী গ্রহণ করে আগামী ৪ জানুয়ারী আদেশের দিন ধার্য করেছেন।

জিয়াউর রহমানের পরিবার ও তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী জাতিকে হেয় পতিপন্ন করায় মাগুরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে তিনি এ মামলাটি করেন।