জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্কাস আলী ফকির (৭০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মতিউর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান সাংবাদিকদের জানান, সুপারি গাছ জোর পূর্বক প্রতিপক্ষ মতিউর রহমান কেটে নেয়ার সময় দুই পক্ষের মারামারিতে আক্কাস আলী ফকির মারা যায়।





