নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত পঞ্চম ধাপে নোয়াখালীর চাটখিল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ। এরই মধ্যে নোয়াখলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম খলিল সোহাগ হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট ওই পিটিশনে ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন পরিষদের নির্বাচন ছয়মাসের জন্য স্থগিত করেন গত ৫ ডিসেম্বর। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করে। আপিলের আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি নোয়াখলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নোয়াখলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া জানান, যেহেতু আদালতের ওই আদেশ স্থগিত হয়েছে সেহেতু নির্বাচন কমিশন নোয়াখলা ইউনিয়নে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ১০ জানুয়ারি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।