ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে অপর ট্রাকের সংঘর্ষে কাজল মিয়া (১৮) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায়।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় সড়কে বালুভর্তি একটি ট্রাক দাঁড়িয়েছিলো। এ সময় ঢাকাগামী অপর একটি বালুভর্তি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকের হেলপার কাজল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
নিহত কাজল ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের আনোয়ার হাসেনের ছেলে। নিহতের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। পুলিশ জানায়, ট্রাক দুটি জব্দ করা গেলেও পালিয়ে গেছেন দুই ট্রাকের চালক।





