টানা দুই দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চালু হয়েছে।

খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে টানা দুই দিন বন্ধ ছিলো হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিসহ সব ধরনের কার্যক্রম।

বন্দরের আমদানি-রফতানি চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য পরিবহনে আসা ট্রাকগুলো সকাল থেকে বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে।

পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল থেকে শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ট্রাকে পণ্য উঠা-নামা ও ছাড়করণের কাজ শুরু হয়েছে।

এদিকে বন্দরের আমদানি-রফতানি চালু হওয়ায় চাঞ্চল্য ফিরে আসছে বন্দর এলাকায়।