হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুষ্টিয়ার হাইওয়েতে ২৪ ঘণ্টা চলাচল করছে নিষিদ্ধ যানবাহন। হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের কোনো তদারকি চোখে না পড়ায় জেলার বাস মিনিবাস মালিক গ্রুপ, বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা বাস মিনিবাস ও কোচ এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ ডাকে আগামী ১ জানুয়ারি থেকে কুষ্টিয়ার সব বৈধ যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলার সর্বত্র সড়কের বেহাল দশা ও অবৈধ যানবাহন চলাচলে বৈধ যানবাহন মালিক এবং শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়।
এ ব্যাপারে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আসগর আলী বলেন, আমরা যাবতীয় বিধি মেনে রাষ্ট্রকে রাজস্ব দিয়ে মহাসড়কে যানবাহন চালু রেখেছি; কিন্তু অবৈধ যানবাহন যারা লাইসেন্সবিহীন, রাজস্ব দিচ্ছে না তারা মহাসড়কে অরাজক পরিবেশে সৃষ্টি করছে।
মহাসড়কে অবৈধ যানবাহন
১ জানুয়ারি থেকে কুষ্টিয়ায় পরিবহন চলাচল বন্ধ
হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুষ্টিয়ার হাইওয়েতে ২৪ ঘণ্টা চলাচল করছে নিষিদ্ধ যানবাহন। হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের কোনো তদারকি চোখে না পড়ায় জেলার বাস...





