নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্রসহ আটক তিন যুবককে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, সোনাইমুড়ী থানা থেকে অস্ত্রসহ আটক যুবকদের ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে সোনাইমুড়ী থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, আটক যুবকদের সাথে থাকা পিস্তলটি একটি খেলনা পিস্তল। তাই অপরাধ বিবেচনা না করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
সোনাইমুড়ীর ওসি প্রত্যাহার
নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্রসহ আটক তিন যুবককে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, সোনাইমুড়ী থানা...





