ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি।
আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় সময় মার্কিন বাতি অস্পষ্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জামাল উদ্দিন জানান, বুধবার রাত ৮টার পর থেকে কুয়াশা বাড়তে থাকে, এতে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় টার সময় মার্কিন বাতি অস্পষ্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা আছে ছোট-বড় চারটি ফেরি।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তৈরি হয়েছে যানবাহনের লম্বা সারি। পারের অপেক্ষায় আটকা পড়েছে বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার ও অ্যাম্বুলেন্সসহ কমপক্ষে তিন শতাধিক। এতে তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও শিশু যাত্রীরা।









