দেশজুড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভরাডুবি হয়েছে নৌকার। বুধবার উপজেলার ১৩ ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে মাত্র তিনটি উপজেলায় আওয়ামী লীগের সমর্থিত নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে জয়ীদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চারজন ও বিএনপি সমর্থিত ছয় স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭১ হাজার চার শ’ ১৪ জন। এর মধ্যে এক লাখ ৫৭ হাজার চার শ’ ৯১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটার সংখ্যার ৫৮ ভাগ।
ঘোষিত ফলাফল অনুসারে বালিথুবা পশ্চিম ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন স্বপন (আনারস) ৮১১৮ ভোট এবং নিকটতম প্রতিযোগী বাহাউদ্দিন বাহার (নৌকা) ৩৫৬৯ ভোট পেয়েছেন। বালিথুবা পূর্ব ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী হারুনুর রশীদ (আনারস) ৪৯৫০ ভোট এবং নিকটতম প্রতিযোগী ইব্রাহিম (মোটরসাইকেল) ৩১৩৭ ভোট পেয়েছেন। সুবিদপুর পূর্ব ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন (চশমা) ৩৪০০ ভোট এবং নিকটতম প্রতিযোগী জাকির হোসেন (আনারস) ৩৩৩৫ ভোট পেয়েছেন। সুবিদপুর পশ্চিম ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মহসীন হোসেন (আনারস) ৪৯৭২ ভোট এবং নিকটতম প্রতিযোগী জসিম উদ্দিন (চশমা) ৩৫২৯ ভোট পেয়েছেন। গুপ্টি পূর্ব ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পাটওয়ারী (চশমা) ৩৫২৫ ভোট এবং নিকটতম প্রতিযোগী মোস্তাফিজুর রহমান (ঘোড়া) ৩১৫৭ ভোট পেয়েছেন। গুপ্টি পশ্চিম ইউনিয়নে নৌকার বিদ্রোহী বুলবুল আহমেদ (আনারস) ৩২৭৫ ভোট এবং নিকটতম প্রতিযোগী আব্বাস উদ্দীন (মোটরসাইকেল) ৩১৯০ ভোট পেয়েছেন। পাইকপাড়া উত্তর ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবু তাহের পাটওয়ারী (মোটর সাইকেল) ৩৯৪৯ ভোট এবং নিকটতম প্রতিযোগী সাইফুল ইসলাম (আনারস) ২৬১১ ভোট পেয়েছেন। গোবিন্দপুর উত্তর ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী শাহ আলম শেখ (চশমা) ৪৩৭৯ ভোট এবং নিকটতম প্রতিযোগী সোহেল চৌধুরী (নৌকা) ৩১৩৮ ভোট পেয়েছেন। গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের আলাউদ্দিন ভূঁইয়া (নৌকা) ৬১৩৬ ভোট এবং নিকটতম প্রতিযোগী হুমায়ুন কবির (চশমা) ৪৬৯৪ ভোট পেয়েছেন। চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের মাহমুদুল হাসান মিরাজ (নৌকা) ৫৪৮৪ ভোট এবং নিকটতম প্রতিযোগী বাছির আহমেদ (আনারস) ৪৭০৪ ভোট পেয়েছেন। চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান (আনারস) ৫০৬০ ভোট এবং নিকটতম প্রতিযোগী মিজানুর রহমান (মোটরসাইকেল) ২৩৯২ ভোট পেয়েছেন। রূপসা উত্তর ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী কাউছারুল আলম কামরুল (মোটরসাইকেল) ৪০৪১ ভোট এবং নিকটতম প্রতিযোগী ওমর ফারুক (নৌকা) ৩৭৪২ ভোট পেয়েছেন। রূপসা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. শরীফ হোসেন (নৌকা) ২৭৫১ ভোট এবং নিটকতম প্রতিযোগী আব্দুল কাদের (আনারস) ১৪১০ ভোট পেয়েছেন।









