মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) জানিয়েছে, গত রোববার ৩৮৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এ নিয়ে মালদ্বীপে মোট কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৫২ জনে দাঁড়িয়েছে। এইচপিএ’র হিসাব অনুযায়ী নতুন আক্রান্তের ক্ষেত্রে বৃহত্তর মালে সিটি থেকে ১৫৩ জন ও মালের বাইরে আবাসিক দ্বীপগুলো থেকে ১০২ জন অপারেশনাল রিসোর্টগুলো থেকে ১১৭ জন এবং লাইভবোর্ড থেকে একজন আক্রান্ত হয়েছে। এ দিকে গত ২৪ ঘণ্টায় ১২৯ জন অতিরিক্ত কোভিড-১৯ রোগী সম্পূর্ণ রিকভারি হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। মোট রিকভারির সংখ্যা বেড়ে ৯৪ হাজার ২৬৪-তে দাঁডিয়েছে। বর্তমানে মালদ্বীপে কোভিড-১৯ এ সংক্রমণের সক্রিয় রোগীর সংখ্যা তিন হাজার ৫১১ জন। হাসপাতালের আইসোলেশানে রয়েছে ১৮ জন রোগী।
মালদ্বীপে কয়েক দিনে রেকর্ডসংখ্যক করোনা আক্রান্ত
মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) জানিয়েছে, গত রোববার ৩৮৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এ নিয়ে মালদ্বীপে মোট কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৫২...





