সিলেটের গোলাপগঞ্জে এস্তেওয়ার আহমদ (৫২) নামে এক লোক ৭ বছরের শিশুকে বাঘা ইউপির কালাকোনা গ্রামের জনৈক মতু মিস্ত্রির বাড়িতে আটক রেখে ধর্ষণ করে। পুলিশ অভিযান চালিয়ে সোমবার ধর্ষক এস্তেওয়ারকে গ্রেফতার করে। শিশুর বাবা গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন। আটক ধর্ষকের বাড়ি সিলেট সদর উপজেলার শাহপরান থানার দেওয়ানের চক আটগাঁও গ্রামে। সে মৃত ওয়াজিদ আলির ছেলে।
জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারি ৭ বছরের শিশুকে তার নিজ বাড়ি থেকে বেড়ানোর কথা বলে ফুসলিয়ে এনে ওই বাড়িতে আটক রেখে রাতে ধর্ষণ করে। অনেক খোঁজাখুঁজি করে শিশুকে পাওয়া যায়নি। পরে ওই ভিকটিমের পরিবার গোপন সংবাদের ভিত্তিতে শিশুর অবস্থান জানতে পারে। পুলিশকে অবহিত করলে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে গত সোমবার ধর্ষককে আটক করে।