কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (২১) নামের এক যুবককে গলা কেটে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ দণ্ড দেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলো সালাম মোল্লা। সে কুমারখালী উপজেলার কালিতলা এলাকার মৃত মুনছরে মোল্লার ছেলে। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলো কুমারখালী উপজেলার শানপুকুরিয়া এলাকার আমির হামজার ছেলে সাইফুল ইসলাম ও কালিতলা এলাকার হারুনার রশিদ হারুর ছেলে রেজাউল জোর্য়াদার কালু। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
জানা যায়, ২০০৯ সালের ২৩ মে রাতে শহিদুল ইসলাম নিখোঁজ হন। পরে ২৮ মে সকালে কালিতলা এলাকায় একটি ডোবায় তার গলাকাটা লাশ শনাক্ত করে পরিবারের লোকজন। পরে কুমারখালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। সে দিন নিহত শহিদুল ইসলামের বাবা মুনছুর আলী বাদি হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের আমৃত্যু ও দু’জনের যাবজ্জীবন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (২১) নামের এক যুবককে গলা কেটে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে আমৃত্যু সশ্রম...





