দিনাজপুরের ফুলবাড়ীতে আবার বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। এতে খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে। বৃদ্ধ ও শিশুদের মধ্যে ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত নানা রোগ দেখা দিয়েছে। এ অবস্থা জেলার সর্বত্রই বিরাজ করছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গত বুধবার জেলায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের বেগ ছিল ঘণ্টায় ৮ কিলোমিটর।
এ দিকে ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। শীতে কাতর মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। নি¤œ আয়ের খেটে খাওয়া পরিবারগুলো গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছে। কাজে বের হতে পারছে না শ্রমজীবী মানুষ। রেলস্টেশন ও বাস টার্মিনালে ছিন্নমূল মানুষ অতিকষ্টে শীত নিবারণ করছেন। ফুলবাড়ী পৌরশহরের রিকশাচালক অনিল চন্দ্র বলেন, কয়েক দিন ধরে ঠাণ্ডার কারণে সকাল সকাল দোকানপাট খুলছে না। যেখানে দুপুরের আগে আমরা দেড় থেকে দুই শ’ টাকা আয় করি সেখানে এখন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চাশ টাকাও আয় হয়নি।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন জানান, উপজেলায় তালিকা করে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে সাত হাজার ৪০টি শীতবস্ত্র ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
তীব্র শীতে কাঁপছে ফুলবাড়ীর মানুষ
দিনাজপুরের ফুলবাড়ীতে আবার বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। এতে খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে। বৃদ্ধ ও শিশুদের মধ্যে...





