মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সিরিয়ার ওয়াইপিজি/পিকেকে নামে কুর্দি সশস্ত্র সংগঠনকে সমর্থন দিতে নিষেধ করেছেন সাবেক জেনারেল ও ইউরোপের মার্কিন বাহিনীর কমান্ডার বেন হগস। তিনি বলেন, এতে সিরিয়ার প্রতিবেশী রাষ্ট্র তুরস্ক যুক্তরাষ্ট্রের ওপর রুষ্ট হতে পারে। হার্ডসন ইনস্টিটিউটের একটি অনলাইন আলোচনাসভায় গত বৃহস্পতিবার তিনি বাইডেনকে এ পরামর্শ দেন।
এতে তিনি আরো বলেন, তুরস্কের সাথে দ্রুত কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন করতে হবে যুক্তরাষ্ট্রের। এ জন্য আগামী তিন মাসের মধ্যে বাইডেনের আঙ্কারা সফর করা উচিত। বেন হগস বলেন, কুর্দি সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে তুরস্ক। কারণ, প্রায়ই কুর্দিরা প্রতিবেশী তুরস্কে গিয়ে নাশকতা চালাচ্ছে। অনেক সময় প্রাণঘাতী হামলাও চালাচ্ছে।
এ জন্য সিরিয়ার কুর্দি যুদ্ধাদের সাথে সখ্য করলে তুরস্কের সমর্থন হারাবে যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতিতে এ অঞ্চলে কুর্দিদের চেয়ে এরদোগানের সমর্থন যুক্তরাষ্ট্রের বেশি প্রয়োজন বলে সেমিনারে উল্লেখ করেন সাবেক এ মার্কিন কমান্ডার। ২০১৫ সাল থেকেই এরদোগান যুক্তরাষ্ট্রকে বলে আসছে, আইএসকে হঠাকে কুর্দি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে কোন লাভ হচ্ছে না যুক্তরাষ্ট্রের। এক সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করতে গিয়ে মার্কিন বাহিনী আরেক সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে।
কুর্দিদের সমর্থন দিয়ে তুরস্ককে না ক্ষেপাণোর আহ্বান মার্কিন জেনারেলের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সিরিয়ার ওয়াইপিজি/পিকেকে নামে কুর্দি সশস্ত্র সংগঠনকে সমর্থন দিতে নিষেধ করেছেন সাবেক জেনারেল ও ইউরোপের মার্কিন বাহিনীর কমান্ডার বেন হগস। তিনি বলেন,...





