রাজৈর উপজেলার হাটবাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের সাধারণ মানুষের নাভিশ^াস উঠেছে। স্থানীয় বাজার ঘূরে জানা যায়, চাল, ডাল, তেল, মসলা, পেঁয়াজ-রসুন, মাছ, গোশত ও তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমেই বেড়ে চলছে। টেকেরহাটবন্দর, কবিরাজপুর, কদমবাড়ী, শ্রীনদী, আমগ্রামবাজারসহ অন্যান্য বাজারে ঘুরে দেখা যায়, চালের দাম শ্রেণী ভেদে কেজিতে ৫-১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া আটার দাম বৃদ্ধি পেয়ে এখন প্রতি কেজি ৪০ টাকা, প্রতি লিটার সোয়াবিন তেল ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৪৫ টাকা, আদা ১২০ টাকা, চিনি প্রতি কেজিতে ৭ টাকা বৃদ্ধি পেয়েছে।
একইভাবে ফুলকপি ৫০ টাকা, পাতাকপি ৪০ টাকা, বেগুন ৭০ টাকা, মুলা ৩০, কচুরগাটি ৫০ টাকা, শিম ৫০ টাকা, বরবটি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সাথে প্রতিটি লাউ গড়ে ৮০ টাকা বিক্রি হচ্ছে। খাসির গোশত ৮০০ টাকা ও গরুর গোশত বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়।
স্কুলশিক্ষক জুয়েল মিয়া বলেন, বেতন যা পাচ্ছি তাতে বর্তমান বাজারে গেলে অনেক হিসাব-নিকাশ করতে হচ্ছে।
ভোক্তা সাধারণ জানান, বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও কারণে-অকারণে সবজি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। একইভাবে অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন।
রাজৈরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস
রাজৈর উপজেলার হাটবাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের সাধারণ মানুষের নাভিশ^াস উঠেছে। স্থানীয় বাজার ঘূরে জানা যায়, চাল, ডাল, তেল, মসলা, পেঁয়াজ-রসুন, মাছ, গোশত ও...





