নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে রায়হান মিয়া (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার খেয়া ঘাটের শীতলক্ষ্যা নদী থেকে এই মরহেদ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে দুই বন্ধুর সাথে গোসল করতে নদীতে নেমে নিখোঁজ হয় রায়হান। রায়হান মিয়া পাশ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের হুমায়ন মিয়ার ছেলে। সে পলাশ বাজার এলাকায় একটি পোশাক বিক্রির দোকানের কর্মচারী ছিলেন।
বিষয়টি নিশ্চত করেন, পলাশ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাদিউল ইসলাম।
নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস কর্মকর্তা জানায়, দুপুর দেড়টার দিকে রায়হান মিয়া তার দুই বন্ধু হাসিব, ও রাব্বিকে নিয়ে নৌকা দিয়ে গোসলের উদ্দ্যেশে শীতলক্ষ্যা নদীর মাঝ পথে ঝাপ দেয়। পরে রাব্বি ও হাসিব সাতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও রায়হান পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরিদল উদ্ধার অভিযান চালায়।
পলাশ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবরী দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করে। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





