নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সাইকেলআরোহী বাবুল হোসেন (৩৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার নীলকুঠি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

তিনি প্রসাদপুর ইউপির মটগাড়ি গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ৭টার দিকে সাইকেল নিয়ে সুতিরহাটে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে সাইকেলআরোহী বাবুল হোসেন মহাসড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন প্রসাদপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল মতিন মন্ডল।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপপরির্শক আমিনুল ইসলাম-২-সহ পুলিশ সদস্যদের পাঠিয়ে ভটভটিটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে ভটভটিচালক পালিয়েছেন। নিহতের পরিবার কোনো মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।