নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কালোবাজারে বিক্রিকালে ৪৫টি ঘুঘু উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার দুপুরে বনবিভাগের এক অভিযানে এই পাখিগুলো উদ্ধার করা হয়।
ঘুঘু ছাড়াও চারটি শালিক ও একটি ডাহুক পাখিও এই সময় উদ্ধার করা হয়।
পরে বিকেলে তাদের অবমুক্ত করা হয়।
এ সময় নোয়াখালী বিভাগীয় বনকর্মকর্তা মো. ফরিদ মিয়া, সহকারী বন সংরক্ষক কর্মকর্তা কাজী আরিফুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মহি উদ্দিনের উপস্থিত ছিলেন।
বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া জানান, বন্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণের জন্য উদ্ধার পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।









