এশিয়ান হাইওয়ে সড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের পুলিশ সদস্যের নাম আফাজউদ্দিন।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাকুন্ডা এলাকায় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহত পুলিশ সদস্য তালতলা তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আবু সাঈদ।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।