বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। আর এ দাবি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
শনিবার নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুবর্ণচর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
উপজেলার চর আমানউল্যা জব্বারিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো এবং জেলা, উপজেলা, ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলাদল, শ্রমিকদল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সাবেক উপজেলা সভাপতি এ বি এম জাকারিয়াকে পুনরায় সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলকে পুনরায় সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট সারোয়ার উদ্দিন দিদারকে সাংগঠনিক সম্পাদক ও কামরুল আহসানকে দফতর সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট সুবর্ণচর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। ঘোষণা করেন আলহাজ্ব মো: শাহজাহান।





