গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২৭ দিনের ব্যবধানে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহী মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় মামলার দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় মামলাও দায়ের করা হবে। এ ছাড়াও তদন্ত কমিটির সুপারিশকৃত ২৪টি সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। গত রোববার নির্ধারিত দিনেই তদন্ত কমিটি তাদের ১৮ পৃষ্ঠার মূল প্রতিবেদন তৈরি করে। এতে নানা পরামর্শ হিসেবে আরো পাতা যুক্ত করা হয়।
পরিবেশ, বন ও জলবায় পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার, দীপংকর বর এসব তথ্য জানিয়েছেন। সভায় অন্যান্যের মধ্যে উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো: মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো: মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও তদন্ত কমিটির আহ্বায়ক সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) কেয়া খান এবং উপসচিব ও তদন্ত কমিটির সদস্যসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সাফারি পার্কে জেব্রা মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২৭ দিনের ব্যবধানে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহী মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় মামলার দায়েরের...





