বাগেরহাটের চিতলমারীর বোয়ালিয়ার শ্রী শ্রী কাশিকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ ও শেরেবাংলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক ধর্মগুরু সুরথেন্দু ঠাকুর (৬৬) না ফেরার দেশে চলে গেছেন। বুধবার সকাল সাড়ে ৯ টায় খলিশাখালি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। তিনি স্ত্রী স্মৃতি বিশ্বাস, মেয়ে ডা: সুস্মিতা বিশ্বাস ও ছেলে সুদীপ্ত বিশ্বাসসহ অসংখ্য ভক্ত-শিষ্য এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আশ্রমের ভক্ত ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ দিন বিকেলে আশ্রম প্রাঙ্গণে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তার মৃত্যুতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহসভাপতি শেখ বাদশা মিয়া, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু গভীর শোক প্রকাশ করেছেন।