বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আযীযুর রহমান প্রতিষ্ঠিত ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে গত মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ-মাহফিল। আজ বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে। প্রথম দিন বাদ মাগরিব উদ্বোধনী বয়ান করবেন মাহফিলের সভাপতি কায়েদ সাহেব হুজুরের একমাত্র সাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী। দুই দিনব্যাপী মাহফিলে তিনি পাঁচ পর্বে বয়ান করবেন। এছাড়াও ফজরবাদ সমাপনী বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন তিনি।