রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাতটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজনকে আটকের কথা জানিয়েছে তারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভগবন্তপুর খেয়া ঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক মুক্তার হোসেন (৪০) চাঁপাইনববাগঞ্জ জেলার রানীনগর (বকচর) গ্রামের মৃত সানাউল্লার ছেলে।

গোদাগাড়ী বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আইনুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তার হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে সাতটি স্বর্ণেরবারে ৭০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

সূত্র : ইউএনবি