লক্ষ্মীপুর আইনজীবী সমিতির ২০২২-২৩ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নুরুল হুদা পাটওয়ারী ও সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির হাওলাদার নির্বাচিত হয়েছেন। গত বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে ৩৩৮ জন ভোটারের মধ্যে ৩৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কবির হোসেন, মাহমুদ ইসকান্দার, সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ ফয়সাল, নূর মোহাম্মদ, পাঠাগার সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আদনান আহমেদ, অডিটর চাঁদ মনি মোহন এবং সদস্য মোশারফ হোসেন সুমন, আকবর হোসেন (২), আমজাদ ভূঁইয়া, মনোয়ার হোসেন জাবেদ, মনির হোসেন জাবেদ ও আবু ইউসুফ।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আজগর হোসেন মাহমুদ।





