ময়মনসিংহের ভালুকায় তালগাছের চাপায় মোঃ সায়েব আলী (৪৫) নামে এক লরি চালক নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

লরি চালক সায়েব আলী একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে লরি চালক সাইবালী তার নিজস্ব লড়িতে করে পাঁচগাঁও গ্রামের একটি স’মিলে তালগাছ নিয়ে আসেন। পরে, লরি থেকে তালগাছ নামানোর সময় গাছটি ছিটকে তার গায়ের উপর পড়ে। এতে, লরি চালক তাল গাছের নিচে পরে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।