ভারতে শুধু মুসলমানই নয়; বরং সংখ্যাগুরু হিন্দু নারীদের অনেকেই মাথা ঢেকে রেখেন। সামগ্রিকভাবে ভারতে প্রতি ১০ জন নারীর মধ্যে ছয়জন আর শতকরা ৬১ ভাগ বাড়ির বাইরে গেলে মাথা ঢেকে রাখেন। মুসলিমদের মধ্যে এটি শতাংশের হিসাবে ৮৯ শতাংশ। আর হিন্দুদের মধ্যে ৫৯ শতাংশ, শিখ নারীদের মধ্যে ৮৬ শতাংশ। হিজাব নিয়ে ভারতজুড়ে তীব্র বিতর্কের মধ্যেই আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এসব তথ্য জানিয়েছে।
গবেষণা সংস্থাটি জানিয়েছে, মাথা ঢেকে রাখার ধরন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্যভাবে আলাদা। আবার মাথা ঢেকে রাখার ক্ষেত্রে ভারতীয় নারীদের মধ্যে আঞ্চলিক পার্থক্যও রয়েছে। উত্তর ভারতে ভারতীয় নারীদের মধ্যে মাথা ঢেকে রাখার প্রচলন বেশি। বিহার, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ১০ জনের মধ্যে ৯ জন নারী জনসমক্ষে মাথা ঢেকে রাখেন।
তুলনামূলকভাবে দক্ষিণ ভারতে কম নারী জনসমক্ষে তাদের মাথা ঢাকেন। তামিলনাড়–তে মাত্র ১৬ শতাংশ নারী মাথা ঢেকে বাইরে বাইরে বেরোন। অবশ্য দক্ষিণে ৮৩ শতাংশ মুসলিম নারী তারা তাদের মাথা ঢেকে রাখেন, যেখানে হিন্দু নারীদের ২২ শতাংশ এটা করে। এ দিকে উত্তর ভারতে মুসলিম (৮৫ শতাংশ) এবং হিন্দু (৮২ শতাংশ) নারীদের প্রায় সমান ভাগ জনসমক্ষে তাদের মাথা ঢেকে রাখেন।
হিজাব নিয়ে উত্তাল কর্নাটকের ব্যাপারে জানা গেছে, সেখানে ১০ জনের মধ্যে চারজনের বেশি (৪৪ শতাংশ) নারী জানিয়েছেন, তারা বাইরে যাওয়ার সময় মাথা ঢেকে রাখেন। এ ক্ষেত্রে মুসলিমদের মধ্যে ৭১ শতাংশ এবং হিন্দুদের মধ্যে ৪২ শতাংশ হিন্দু নারী মাথা ঢেকে রাখেন।
সাম্প্রতিক সময়ে স্কুল-কলেজে মুসলিম ছাত্রীদের মাথার স্কার্ফ বা হিজাব পরা নিয়ে পুরো ভারতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। কর্নাটকের একটি স্কুলে শ্রেণিকক্ষে হিজাব নিষিদ্ধ করা থেকেই এর সূত্রপাত। এর প্রতিবাদে করা বিক্ষোভ অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এখনো এ বিষয়ে রায় হয়নি, তবে রায়ের আগ পর্যন্ত স্কুলের নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
মাথা ঢাকেন বেশির ভাগ ভারতীয় হিন্দু নারী
ভারতে শুধু মুসলমানই নয়; বরং সংখ্যাগুরু হিন্দু নারীদের অনেকেই মাথা ঢেকে রেখেন। সামগ্রিকভাবে ভারতে প্রতি ১০ জন নারীর মধ্যে ছয়জন আর শতকরা ৬১ ভাগ বাড়ির...





