নাটোরের সিংড়ায় মো. উজির আহম্মেদ (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন।
এই বিষয়ে গত ২৮ ফেব্রুয়ারি সিংড়া থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন তার বড় ভাই নাজিম উদ্দিন।
উজির আহম্মেদ উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দি গ্রামের মাজেম আলীর ছেলে।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ যুবক উজির আহম্মেদ ছোট বেলা থেকে মানসিক ভারসাম্যহীন রোগী। সম্প্রতি হঠাৎ তিনি বাড়ি থেকে নিখোঁজ হন।
তার গায়ের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। মুখমণ্ডল গোলাকার। তিনি তোতলা ভাবে কথা বলেন। নিখোঁজের সময় তার পরনে সাদা শার্ট ও চেক লুঙ্গি পরিহিত ছিল বলে জানা গেছে।
তাছাড়া তিনি বিবাহিত এবং তার একটি ছেলে সন্তানও রয়েছে। তার সন্ধান পাওয়া গেলে সিংড়া থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার বলেন, নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে। তার সন্ধানের চেষ্টা করা হচ্ছে।









