পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ফরিদা বেগম (৪০) নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি উপজেলার বলরামপুর ইউপির কালমেঘ গ্রামের কায়েদে আযমের স্ত্রী।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ফরিদা বেগম দিনমজুরের কাজ করে বাড়ি ফিরে হাঁস আনতে পাশের কালমেঘ পুকুরে যান। এসময় পুকুরের বিদ্যুৎ লাইনে জড়িয়ে মারা যান। মাকে বাড়িতে না দেখে ছেলেমেয়েরা খোঁজাখুজি শুরু করেন। পরে পুকুরে লাশ দেখতে পেয়ে কান্নাকাটি করলে এলাকাবাসী ছুটে আসেন।
মাছ ব্যবসায়ী লিটন (বগুড়া) পুকুরটি ডাকে নিয়েছেন বলে জানা যায়।
ফরিদা বেগমের বড় মেয়ে রুমি অভিযোগ করেন, লিটনের অদক্ষতা কারণে মাকে হারালাম।
আটোয়ারী থানার এসআই সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেন।









