চুয়াডাঙ্গায় ঋণগ্রস্ত হয়ে ইনছান আলী (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার তিনি মারা যান। নিহত ইনছান আলী দর্শনা থানাধীন হিজলগাড়ী গ্রামের ফার্মপাড়ার শমসের আলীর ছেলে। ইনছান আলী বিকেলে বিষপান করলে তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। কিন্তু সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী ইনসান আলী কয়েক বছর আগে গ্রামের পরিচিতদের কাছ থেকে গরু নিয়ে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যায়। ঢাকায় গরু বিক্রি করে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও সে যাত্রায় মোটা অঙ্কের টাকা লোকশান হয় তার। এই ঋণের বোঝা মাথায় নিয়ে বিকেলে বাড়ির পেছনের আমবাগানে বিষপান করেন তিনি।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির বলেন, ‘দর্শনা থানাধীন হিজলগাড়ি গ্রামে ঋণগ্রস্ত হয়ে ইনছান আলী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পারি। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।