আলেয়া এপারলেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো: আব্দুল আউয়াল হোসেনের বাবা বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো: মতিউর রহমান (৭৮) গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার আরোবুনিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার সকালে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আরোবুনিয়ায় ভূমি অফিসের মাঠে তার নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ ছাড়াও দূর -দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দিয়েছেন এই জানাজায়। অনেকে এসেছেন দানশীল এই মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখতে।
মরহুমের নামাজে জানাজা পরিচালনা করেন দক্ষিণাঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী। জানাজায় কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, কাঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জাম বদু সিকদার, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলীসহ এলাকার বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান-মেম্বার, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন (এমপি), বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম), কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো: তরুণ সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির, বিএনপি নেতা ইলিয়াস মিয়া, ইউপি চেয়ারম্যান শিশির দাস, মাহমুদুল হক নাহিদ সিকদার, মাহমুদ হোসেন রিপন,মিঠু সিকদার, জেলা পরিষদ সদস্য আমিরুল ইসলাম ও সাখয়াত হোসেন অপু সিকদার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মতিউর রহমানের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক
আলেয়া এপারলেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো: আব্দুল আউয়াল হোসেনের বাবা বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো: মতিউর রহমান (৭৮) গত বৃহস্পতিবার দুপুরে...





