চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেয়াল চাপা পড়ে মনিরুল ইসলাম (৫১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের সোনা মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে কালিদাসপুর গ্রামে জয়নাল আবেদীনের পুরাতন রাইস মিলের ভবন ভাঙার কাজে যান মনিরুল ইসলাম। ভবন ভাঙার একপর্যায়ে রাইস মিলের দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়েন তিনি।