সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশী নারীকে ফেরত দিয়েছে বিএসএফ। কলারোয়া সীমান্তের মেইন পিলার-১৩ এর সাব-পিলার ৩ ও রেফারেন্স পিলার-৭ এর কাছাকাছি এলাকায় ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া মোহাম্মাদপুর এলাকার মৃত বাবর আলীর মেয়ে সোনিয়া খাতুন (২১) ও ঢাকার কদমতলী থানার নুরপুর বায়তুল জামের মসজিদ এলাকার আব্দুর রহমানের মেয়ে বন্যা বেগমকে (৩৩) সীমান্ত থেকে আটক করে বিএসএফ। গত শুক্রবার সন্ধ্যায় কলারোয়া সীমান্তের মেইন পিলার-১৩ এর সাব পিলার ৩ ও রেফারেন্স পিলার ৭ এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায় অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে দু’জনকে হস্তান্তর করা হয়।
কলারোয়া থানার উপপরিদর্শক আবু তাহের বলেন, ওই নারীদের বিরুদ্ধে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে একটি মামলা হওয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২ নারীকে ফেরত দিলো বিএসএফ
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশী নারীকে ফেরত দিয়েছে বিএসএফ। কলারোয়া সীমান্তের মেইন পিলার-১৩ এর সাব-পিলার ৩ ও রেফারেন্স পিলার-৭ এর কাছাকাছি এলাকায়...





