মাদারীপুরের কালকিনিতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘরসহ ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। রোববার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামের কৃষক আলামিন সরদারের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে পুরোবাড়ি ছড়িয়ে পরে। রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষণিক আলামিন সরদার, রহিম সরদার, আলাল সরদার, লোকমান সরদার ও মিন্টু সরদারের বসতঘর, রান্নাঘর ও তাদের গোয়ালঘরসহ মোট ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আপাং কাজী বলেন, আগুনে তাদের প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মাদারীপুরে পুড়ে গেছে ১২ ঘর ৩৫ লাখ টাকার ক্ষতি
মাদারীপুরের কালকিনিতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘরসহ ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। রোববার ভোরে এ...





