মাগুরার শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল থেকে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে ধারালো ব্লেড দিয়ে গলা কাটা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হলে গত শুক্রবার বেলা ১১টার দিকে বসতবাড়ির অদূরে কুমার নদের তীরে বাঁশ বাগানের পাশের একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাজিয়া খাতুন (১২) ওই গ্রামের মিখিজ শেখের মেয়ে ও হাটশ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা করত।
নিহতের বড় ভাই রাজু বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বোন বাড়ির পাশে নদের চরে রসুনের ক্ষেত দেখতে যায়। এ সময় ২৫-২৬ বছর বয়সী আমাদের গ্রামের একটি ছেলের আনাগোনা দেখা যায়। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
নিহতের দাদা আসমত আলী শেখ জানান, কোন একটা ছেলে আমার নাতনীকে মোবাইল কিনে দিয়েছিল এবং দুই প্রতিবেশী মহিলা মোবাইলে কথা বলতো বলে তিনি অভিযোগ করেন। শ্রীপুর থানার ওসি সুকদেব রায় ও ওসি (তদন্ত) মোশাররফ হোসেনের নেতৃত্বে লাশের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করা হয়।
ওসি সুকদেব রায় আরো জানান, কারা এ ঘটনাটি ঘটিয়েছে তদন্তের পর বলা যাবে।





