মাগুরার শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামে কুমার নদের চরে একা পেয়ে রাজিয়া নামে এক স্কুলছাত্রীকে প্রথমে ধর্ষণ করে এক দুর্বৃত্ত। পরে ঘটনা ধামাচাপা দিতে তাকে গলাটিপে হত্যা করে। এরপরও মৃত্যু নিশ্চিত করতে লাশের গলায় ধারাল ব্লেড দিয়ে পোচ দেয় ধর্ষকরা। শ্রীকোল ইউনিয়নে হাটশ্রীকোল গ্রামের আলোচিত স্কুল শিক্ষার্থী রাজিয়া খাতুন হত্যার প্রধান আসামি হাসান শেখকে (২৩) গ্রেফতার করেছে র্যাব।