ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে এক দিনমজুর বাবা-মায়ের বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে দুই পাষণ্ড। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে। গত শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে ওই কিশোরীর বাবা ঝালকাঠি সদর থানায় এসে পুলিশকে ঘটনা জানান। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে আটক করে।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে এক দিনমজুর বাবা-মায়ের বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে দুই পাষণ্ড। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে।...





