নওগাঁর মান্দায় ভুট্টাক্ষেত থেকে ইউসুফ আলী (১২) নামে এক শিশুর হাত বাঁধা বীভৎস লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইউসুফ আলী উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাঠোরডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে আন্দারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। নিখোঁজের ১৮ ঘণ্টা পর সোমবার সকালে বুড়ির বিলে সাদেকুল ইসলামের ভুট্টাক্ষেতে তার লাশ দেখতে পান স্থানীয়রা।
রোববার বিকেল ৩টা থেকে সে নিখোঁজ ছিল। হত্যাকারীরা শিশুটির দুই চোখ উপড়ে ফেলাসহ কেটে দিয়েছে তার পুরুষাঙ্গ। শিশুর বাবা রেজাউল ইসলাম বলেন, রোববার দুপুরে স্ত্রী শিরিনা আক্তার মাছ রান্না করে ইউসুফকে খেতে দেয়। কিন্তু মুরগির গোশত দিয়ে ভাত খাওয়ার বায়না ধরলে গ্রামের পোলট্রির দোকান থেকে বয়লার মুরগি কিনে আনেন। স্ত্রী শিরিনা ছেলের জন্য গোশত রান্না শুরু করলে ছেলে ইউসুফ পরে এসে খাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান শাহিন বলেন, রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হত্যার মোটিভ উদ্ধারে কাজ করা শুরু করেছেন।
মান্দায় ভুট্টাক্ষেতে শিশুর বীভৎস লাশ
নওগাঁর মান্দায় ভুট্টাক্ষেত থেকে ইউসুফ আলী (১২) নামে এক শিশুর হাত বাঁধা বীভৎস লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইউসুফ আলী উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কাঠোরডাঙ্গা গ্রামের...





