সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর বাজারে এক অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। চায়ের দোকানের চুলার আগুন থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।
প্রতাপনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জ্বল হোসেন ঘরামি জানান, দুপুরে কল্যাণপুর বাজারে দোকান বন্ধ করে যে যার মতো বাড়ি চলে যায়। বিকেলের দিকে হঠাৎ বাজারের কয়েকটি ঘরে আগুন লেগে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা চায়ের দোকানের চুলার আগুন থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের হার্ডওয়ারের দোকান, আসলাম হোসেনের শাড়ির দোকান, মৃত্যুঞ্জয়ের কসমেটিকের দোকান, আব্দুল আজিজের মিষ্টির দোকান, ইউনিয়ন কৃষক লীগের অফিস, আজুর চায়ের দোকান, শহিদুল্লাহর চায়ের দোকান, আজহারুল ইসলামের চায়ের দোকান পুড়ে যায়। পাশের কোনো জলাশয় বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভানো যায়নি।
শাড়ির দোকানের মালিক আসলাম হোসেন জানান, খবর পেয়ে তারা বাড়ি থেকে দোকানে চলে আসেন। কিন্তু পাশে কোনো জলাশয় না থাকায় আগুন নেভানো যায়নি। ঘণ্টাখানেকের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ বলেন, আমি কল্যাণপুর বাজারে গিয়েছিলাম। পুড়ে যাওয়া দোকানের মধ্য থেকে দোকানিরা কিছু কিছু মালামাল সরিয়ে নিয়েছেন। তবে বেশির ভাগ মালামাল পুড়ে ছাই হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান, কল্যাণপুর বাজারে আগুন লাগার ঘটনায় তাদের কেউ অবহিত করেননি।
আশাশুনির বাজারে আগুন : ৭ দোকান পুড়ে ছাই
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর বাজারে এক অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। চায়ের...





