কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে রাতের আঁধারে লবন মাঠের পলিথিন কেটে প্রায় চারশ’ মন লবণ, পলিথিন ও সেলু মেশিন লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে ইউনিয়নের ফুলছড়ি মৌজার কেরানিঘোনাস্থ মোহাম্মদ হোসনের মালিকানাধীন লবণ মাঠে এ ঘটনা ঘটে। জমিজমা সক্রান্ত বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।





