নির্বাচন কমিশন আস্থার সঙ্কটে ভুগছে মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, এই নির্বাচন কমিশন যে সংলাপ শুরু করেছে, তা একটু আগে হয়েছে। নির্বাচন কমিশন আস্থার সঙ্কটে ভুগছে, কারণ আগের নির্বাচন কমিশনের অপকর্ম, ভোটাধিকার হরণ ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। গত বুধবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুজন সম্পাদক বলেন, নির্বাচন কমিশনকে আগামী নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে উপস্থিত হয়, সে ধরনের কিছু কাজ করেত হবে। যদি এসব কাজ করতে পারে, তাহলে বিরোধী দল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।
তিনি বলেন, এই নির্বাচন কমিশন নিয়েও অনেক রকম প্রশ্ন আছে। নির্বাচন কমিশন যদি মানুষের আস্থা অর্জন করে, কিছু সময় নিয়ে সংলাপের আয়োজন করত; তাহলে মানুষ তা গ্রহণ করত। তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে, তাদের গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে।
এর আগে তিনি ঝালকাঠি প্রেস ক্লাবে সুজন আয়োজিত প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর স্মরণসভায় বক্তব্য দেন। সুজন জেলা শাখার সভাপতি ইলিয়াছ সিকদার ফরহাদের সভাপতিত্বে সভায় প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা ও অ্যাডভোকেট আক্কাস সিকদার।
নির্বাচন কমিশন আস্থার সঙ্কটে ভুগছে : বদিউল আলম মজুমদার
নির্বাচন কমিশন আস্থার সঙ্কটে ভুগছে মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, এই নির্বাচন কমিশন যে সংলাপ শুরু করেছে, তা একটু আগে...





