সাতক্ষীরার পাটকেলঘাটা-কেশবপুর সড়কে বাসের ধাক্কায় শামীমা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

নিহত গৃহবধূ তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের কাপড় ব্যাবসায়ী আলিম সরদারে স্ত্রী।

শুক্রবার দুপুরে তালার কুমিরা ইউনিয়নের বাবুর পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানায়, শামীমা বেগম দুপুরে বাড়ি থেকে মোটরভ্যানে পাটকেলঘাটা বাজারে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, পাটকেলঘাটা-কেশবপুর সড়কের বাবুর পুকুর এলাকায় এলে বিপরীতমুখী একটি বাসের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। এতে তিনি গুরত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক লিটন মল্লিক জানান, দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিহতের স্বামী বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে অনুমতির আবেদন করেছেন। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার সহয়তায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।