লাকসামে ট্রেনে কাটা পড়ে ছফিউল্যার (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধের বাড়ী উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা গ্রামে।
লাকসাম-চাঁদপুর রেলপথের উপজেলার ইরুয়াইন এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর জিআরপি থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, ওই দিন দুপুরে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধের লাশ ছিন্নভিন্ন হয়ে যায়।
নিহতের ভাগিনা সাবেক মেম্বার জামাল হোসেন জানান, নিহত ছফিউল্যার মানসিক ভারসাম্যহীন ছিল। ওই দিন দুপুরে তিনি রেল লাইনের পাশে ঘুরাঘুরির সময় ট্রেনের নিচে কাটা পড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।





